শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

১২ সেকেন্ডে ২৫ মিলিয়ন মার্কিন ডলার চুরি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

মাত্র ১২ সেকেন্ড সময়ের মধ্যে দুই মার্কিন ভাই ইথেরিয়াম থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০০ কোটি টাকা।

অভিযুক্ত আন্তন পেরেয়ার-বুয়েনো (২৪) এবং জেমস পেরেয়ার-বুয়েনো (২৮)—দুই ভাই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তারা ২০২৩ সালের এপ্রিলে অপারেশনটি করেছিলেন বলে জানা গেছে।

মার্কিন বিচার বিভাগ বলেছে, কথিত এই ক্রিপ্টো ডাকাতির ঘটনাটি এ ধরণের প্রথম ঘটনা।

দুই ভাইদের বিরুদ্ধে ইলেক্ট্রনিক জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগও রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, প্রসিকিউটররা অভিযোগ করেছেন, এই দুই ভাই লেনদেনের বৈধতার জন্য ইথেরিয়ামের প্রক্রিয়াকে কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ে শেখা অত্যন্ত পরিশীলিত দক্ষতা ব্যবহার করেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকোর মতে, অভিযুক্তরা কয়েক মাস ধরে একটি পরিশীলিত ও অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে পরিকল্পনাটি তৈরি করেন। তারা ইথেরিয়ামের ব্যবসায়ীদের কাছ থেকে চুরি করতে ‘দ্য এক্সপ্লয়েট’ নামের একটি পদ্ধতি ব্যবহার করেন।

পাশাপাশি প্রতারণামূলকভাবে ক্রিপ্টোকারেন্সি পাওয়ার জন্য অমীমাংসিত ব্যক্তিগত লেনদেনে প্রবেশ করেন। প্রোগ্রামটি কার্যকর করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়।
কর্মকর্তারা জানান, যখন ইথেরিয়ামের একজন প্রতিনিধি অভিযুক্তদের মুখোমুখি হন, তখন তারা চুরি হওয়া তহবিল ফেরত দিতে অস্বীকার করেন এবং পরিবর্তে সেটি পাচার ও লুকানোর পদক্ষেপ নেন।

এই মামলার প্রসিকিউটররা বলেছেন, এই প্রথমবারের মতো এমন প্রতারণার জন্য ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রত্যেককে ২০ বছরের বেশি কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

সূত্র : নিউ স্ট্রেইটস টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর