শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

৪৩ বছর পর গ্রেফতার, চুইংগাম চিনিয়ে দিলো খুনিকে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

আন্তর্জাতিক: গোয়েন্দা গল্পের মতোই মনে হবে। প্রমাণের অভাবে গত ৪৩ বছর ধরে সমাধান হচ্ছিল না যে ধর্ষণ ও খুনের মামলার, নিরীহ চুইংগাম সেই রহস্যের জট ছাড়িয়ে দিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে ১৯৮০ সালে খুন হয়েছিলেন ১৯ বছরের তরুণী বারবারা টিউকার। প্রায় অর্ধশতক পরে ওই মামলায় দোষী সাব্যস্ত হলেন রবার্ট প্লিম্পটোন।

মাউন্ট হুড কমিউনিটি কলেজের ছাত্রী ছিলেন বারবারা। ১৯৮০ সালের ১৫ জানুয়ারি তার উপর নৃশংস হামলা হয়েছিল। অভিযোগ, রবার্ট প্লিম্পটোন নামের এক যুবক (এখন ৬০ বছর বয়স) বারবারাকে অপহরণ করে ধর্ষণ করেছিল। এর পর তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। গোটা ঘটনা ঘটেছিল কলেজ ক্যাম্পাসের পার্কিং চত্বরে। পরদিন সকালে কলেজের কয়েকজন শিক্ষার্থী বারবারার লাশ পড়ে থাকতে দেখেছিল।

চার দশক আগের ওই ঘটনায় গত সপ্তহে দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্ত রবার্ট। তার পক্ষের আইনজীবী বিপরীত যুক্তি দিয়েছেন। সেই যুক্তি ধোপে টেকেনি। নেপথ্য রবার্টের চুইংগাম চেবানোর অভ্যাস। ১৯৮০ সালেই বারবারার যৌনাঙ্গের সোয়াব নিয়ে পরীক্ষা করেছিলেন তদন্তকারীরা। অন্যদিকে সম্প্রতি রবার্টের চুইংগামের লাল পরীক্ষা করা হয়েছিল। ডিএনএ টেস্টে বারবারার সোয়াবে মেলে রবার্টের ডিএনএ-র নমুনা। এর পরেই আদালত দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে। এখন কেবল কঠিন শাস্তি ঘোষণাই বাকি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর