শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৫ দিনের রিমান্ডে আ.লীগ নেতা ডাবলু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৫ অক্টোবর) বিকেলে পুলিশ ডাবলু সরকারকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করে। এ সময় রাজশাহী মেট্রোপলিটন আদালত-১ (এমএম-১) এর বিচারক ফয়সাল তারেক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।জানা যায়, ডাবলুকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় হওয়া ৮টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে শনিবার বিকেল ৩টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন আদালতে হাজির করে পুলিশ।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বোয়ালিয়া থানায় হওয়া আবু রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত পাঁচ দিনের মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় মামলা রয়েছে।

প্রসঙ্গত, প্রায় দুই মাস আত্মগোপনে থাকা ডাবলু সরকারকে শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ সদরের দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদস্যরা। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা এবং শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর