শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ইওয়াতে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮২ টাইম ভিউ

জাপানের উত্তরাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই কম্পনের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছোট ছোট সুনামির ঢেউ দেখা গেছে।জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ইওয়াতে প্রশাসনিক অঞ্চলের উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, যেকোনো মুহূর্তে ঢেউ আছড়ে পড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৬.৮ হিসেবে পরিমাপ করেছে। জেএমএ-র তথ্য অনুযায়ী, মূল কম্পনের পর ৫.৩ থেকে ৬.৩ মাত্রার একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।

এর আগে রোববার সকালেই ইওয়াতে অঞ্চলে ৪.৮ থেকে ৫.৮ মাত্রার ছয়টি উপকূলীয় ভূমিকম্প অনুভূত হয়, তবে সেগুলো ভূমিতে তেমন প্রভাব ফেলেনি। ২০১১ সালের ৯.০ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো এ অঞ্চলের মানুষকে তাড়া করে। ওই দুর্যোগে প্রায় ১৮,৫০০ মানুষ প্রাণ হারান বা নিখোঁজ হন।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে। বিশ্বের সবচেয়ে টেকটোনিকভাবে সক্রিয় দেশগুলোর একটি হিসেবে এখানে প্রতি বছর গড়ে ১,৫০০টি ভূমিকম্প অনুভূত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর