সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

আগামী ১৮ জুন থেকে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১৩ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : আসন্ন ভারত বিশ্বকাপে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছে সুপার লিগের সেরা সাত দল এবং স্বাগতিকরা। দশ দলের এই আসরে বাকি দুটি দল বাছাই পর্ব অয়ার হয়ে অংশ নেবে। আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে পর্দা উঠছে বিশ্বকাপ বাছাই পর্বের।

প্রথম ম্যাচেই স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে নেপাল। একই দিন অন্য ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। প্রতিটি দলই গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাছাই পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র।

‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্সে। সুপার সিক্স পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।

বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ ম্যাচের সূচি-

১৮ জুন-

জিম্বাবুয়ে বনাম নেপাল – হারারে স্পোর্টিং ক্লাব

ওয়েস্ট ইন্ডিজ বনাম যুক্তরাষ্ট্র – টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

১৯ জুন-

শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত, কুইন্স স্পোর্টস ক্লাব

আয়ারল্যান্ড বনাম ওমান – বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

২০ জুন-

জিম্বাবুয়ে বনাম নেদারল্যান্ডস – হারারে স্পোর্টস ক্লাব

নেপাল বনাম যুক্তরাষ্ট্র – টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

২১ জুন-

আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড – কুইন্স স্পোর্টস ক্লাব

ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত – বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

২২ জুন-

ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল – হারারে স্পোর্টস ক্লাব

নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র – টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

২৩ জুন-

শ্রীলঙ্কা বনাম ওমান, কুইন্স স্পোর্টস ক্লাব

স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত – বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

২৪ জুন-

জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ – হারারে স্পোর্টস ক্লাব

নেদারল্যান্ডস বনাম নেপাল – টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

২৫ জুন-

শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব

স্কটল্যান্ড বনাম ওমান – বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

২৬ জুন-

জিম্বাবুয়ে বনাম যুক্তরাষ্ট্র – হারারে স্পোর্টস ক্লাব

ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস – টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

২৭ জুন-

শ্রীলঙ্কা বনাম স্কটল্যান্ড – কুইন্স স্পোর্টস ক্লাব

আয়ারল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত – বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর