বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ভোর ৫টায় আর্জেন্টিনার জার্সিতে শেষবার মেসি

স্পোর্টস ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ভোর ৫টায় আর্জেন্টিনার জার্সিতে শেষবার মেসি
ছবি-সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। প্রস্তুত বিদায়ের মঞ্চ। মেসির ২১ বছরের আন্তর্জাতিক পথচলার শেষ অধ্যায় দেখতে বুয়েনস আইরেসে ছুটে যাচ্ছেন অসংখ্য ভক্ত-সমর্থক। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মেসিভক্তদের সবার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় আর্জেন্টিনার জনপ্রিয়তা সব সময়ই তুঙ্গে। তাই এই অঞ্চলের সমর্থকদের আগ্রহ, কীভাবে দেখা যাবে মেসির শেষ ম্যাচ।

বাংলাদেশসহ এই অঞ্চলের কোনো টেলিভিশন চ্যানেল আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫, ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডিতে ম্যাচটি দেখা যাবে। এজন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিতে হবে। আপাতত এটিই ম্যাচটি দেখার প্রধান বৈধ উপায়।

এ ছাড়া তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপের মাধ্যমেও অনেকে খেলা দেখে থাকেন। স্পোর্টসপাই ও ক্রীড়া টিভির মতো অ্যাপসে ম্যাচটি দেখার সুযোগ থাকতে পারে। তবে এসব অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং সব সময় নির্বিঘ্নে খেলা দেখা যায় না।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে।

আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ৬ অক্টোবর মঙ্গলবার রাত ৮টায়। বাংলাদেশ সময় অনুযায়ী মেসির বিদায়ী ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর বুধবার ভোর ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে। ৬ অক্টোবরের রাত পেরিয়ে বাংলাদেশে যখন নতুন দিনের সূচনা হবে, তখনই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর