রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান

আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ : সাবেক মেয়র জাহাঙ্গীর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা আওয়ামী লীগের সমর্থক। আমার মা ও আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক বা না মানুক সেটা তাদের ব্যাপার।

আজ রবিবার (২৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মা জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারাজীবন আওয়ামী লীগ করেছি, এখনো আছি। কে কী বলল তাতে কিছু যায় আসে না। আর আমার বহিষ্কারের বিষয়টি দলীয় ব্যাপার। এ বিষয়ে দল বুঝবে।

জাহাঙ্গীর আলম বলেন, আমার মা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নির্বাচনের মনোনয়ন ফরম কেনার পর আমি এসেছিলাম। সে সময় আমি শ্রদ্ধা শেষে দোয়া নিয়েছিলাম। আজ আমার মা-ও শ্রদ্ধা জানিয়ে দোয়া নিয়ে গেলেন। উনার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) উছিলায় আমরাও যেন ভালো থাকতে পারি।

তিনি আরও বলেন, আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।

এ সময় বর্তমান মেয়র জায়েদা খাতুন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা চাই। সকলের সঙ্গে মিলেমিশে গাজীপুর সিটির উন্নয়নে কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে।

এর আগে ছেলে জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাদের সঙ্গে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর