শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আইএমএফের নতুন ঋণ ৪৫০ কোটি ডলার, চুক্তি হতে পারে ডিসেম্বরে দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বেশি সম্ভাবনা যেসব অঞ্চলে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

আল নাসরের শিরোপা জয়ের আশা ফের পুনরুজ্জীবিত করলেন রোনালদো

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে আল নাসরের শিরোপা জয়ের আশা ফের পুনরুজ্জীবিত করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার জ্বলে ওঠার দিনে আল-তাইয়ের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেল আল নাসর। সুবাদে শীর্ষে থাকা আল-ইত্তিহাদের ওপর চাপ ধরে রাখল দলটি।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতে আল নাসর। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫২তম মিনিটে সফল স্পট কিকে রোনালদো দলকে এগিয়ে নেন। ৮০তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করনে আন্দেরসন তালিসকা।একই দিনে টেবিলের শীর্ষে থাকা দল আল-ইত্তিহাদ পয়েন্ট হারিয়েছে। তারা ২-২ ড্র করেছে আল হিলালের বিপক্ষে। ফলে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের ব্যবধান এখন তিনে নেমে এসেছে।

২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট আল-ইত্তিহাদের। সমান ম্যাচে ৬০ পয়েন্ট আল নাসরের। দুই দলেরই ম্যাচ বাকি আছে আর তিনটি করে। তিন পয়েন্টের ব্যবধান হওয়ায় সামনে হতে পারে যেকোনো কিছুই। লিগে রোনালদোদের পরের ম্যাচ আগামী মঙ্গলবার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর