মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী বিমানবন্দরের ফটকে ২ গ্রেনেড, নিরাপদে সরানো হলো মন্ত্রী ও যাত্রীদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছিল ফতুল্লা মাদ্রাসা : ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী আ.লীগের সময়ের রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫ সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০টির বেশি যানবাহনের সংঘর্ষ, নিহত অন্তত ১২

আ.লীগের সময়ের রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
আ.লীগের সময়ের রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী
ছবি-সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো হত্যা মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, যাদের বিরুদ্ধে এখন মামলা আছে—শুধু রেপ কেস (ধর্ষণ মামলা) বাদে অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক নেচারের (প্রকৃতির) হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। তো এখানে ইফ্স অ্যান্ড বাট্সের সুযোগ নেই। চ্যানেলদেখুন

মঙ্গলবার, ১০ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন পরিচালিত হয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য (এমপি) জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘যখন মামলা হয়, তখন কোনো মামলার গায়ে রাজনৈতিক মামলা লেখা থাকে না। এ কারণে প্রত্যেক ভুক্তভোগী রাজনৈতিক নেতাকর্মী, যাদের নামে মামলা আছে, তাদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। সেটা করা হলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে।’

জয়নুল আবদিন ফারুকের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব—অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব।’

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো কোনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি। আদালতের মাধ্যমে তাদের মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে, কোনো অনুকম্পা না নিয়ে।’

জয়নুল আবদিন ফারুক তার প্রশ্নে জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে ৮৬টি মামলা করা হয়েছিল। এই সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ থাকাকালে তার বিরুদ্ধে এক দিনে দেশের ৬৪টি জেলায় ৬৪টি মামলা করা হয়েছিল। এসব মামলা প্রত্যাহার হয়নি। সে কারণে মামলা প্রত্যাহারের বিস্তারিত তথ্য তিনি সংসদে উপস্থাপন করার দাবি করেন।

এর আগে জামায়াতে ইসলামীর এমপি (চাঁপাইনবাবগঞ্জ-১) মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’

কমিটিগুলোকে মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি ও পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বিবেচনা করে প্রত্যাহারের সুপারিশ করা হয়।

জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘এ পর্যন্ত রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলা প্রত্যাহারের আবেদন প্রাপ্তি ও সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ কেরামত আলী তার প্রশ্নে সারা দেশে বিগত আওয়ামী লীগের আমলে বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা কী কারণে এখনো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে, তা জানতে চান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর