মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিমানবন্দরের ফটকে ২ গ্রেনেড, নিরাপদে সরানো হলো মন্ত্রী ও যাত্রীদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছিল ফতুল্লা মাদ্রাসা : ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী আ.লীগের সময়ের রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫ সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০টির বেশি যানবাহনের সংঘর্ষ, নিহত অন্তত ১২ স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলে নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব!

শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪ টাইম ভিউ
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল
ছবি-সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের জবাবে বিষয়টিকে কারিগরি ও আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর উঠে এসেছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, তা-ও জানতে চান ওই সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

একজন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায় কোনো ভূমিকা রাখতে পারে কি না—জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘স্বাভাবিকভাবেই, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। আমি যতটুকু বুঝি, বিষয়টি সে রকমই। তবে এটি একটি কারিগরি বিষয়।’

এ বিষয়ে ভারতের ভূমিকা ও বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ রাজনৈতিক বিষয়ে তাদের অবস্থান কী, তা আপনাদের জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।’

এছাড়াও শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এ প্রসঙ্গে আমি আগেও বলেছি। আবারও বলছি, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

জুলাই গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে একাধিকার বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনার প্রত্যাপর্ণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর