শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৮২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর ১২টার পর।

বৈঠকে ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ারও ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশ নেন তার বিশেষ দূত মাশরুর মওলা।বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মাশরুর মওলা বলেন, মূলত নির্বাচন সামনে রেখে দুই পক্ষের আলোচনা হয়েছে। ইইউ রাষ্ট্রদূত নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কী হবে জানতে চান। এর জবাবে রাষ্ট্রদূতকে বলা হয়, জাপা এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছে।

জাতীয় পার্টির পাশাপাশি নির্বাচন বিষয়ে বিএনপিসহ অন্য দলগুলোর মনোভাবের বিষয়েও ইইউ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান মাশরুর। রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এ বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর