মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে: আখতারুজ্জামানকে জামায়াত আমির দাম্মাম রুটে ৭ নভেম্বর থেকে বিমানের ফ্লাইট, বন্ধ থাকছে রিয়াদ ধর্মের নামে রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে আহবান রাষ্ট্রপতির এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

‘ইবি রেজিস্ট্রারের’ অশ্লীল ভিডিও ফাঁস

মোঃ আসিফ
  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৩৮ টাইম ভিউ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের চেহারাসদৃশ একটি অশ্লীল ভিডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে রেজিস্ট্রার অশ্লীল কর্মকাণ্ড করেছেন বলে পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়।

শনিবার (১ জুন) ‘ইবির ত্রাস’ নামক একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওটি ফাঁস হয়।

ভাইরাল হওয়ার পর থেকে ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। চাকরির প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে অশ্লীল কর্মকাণ্ড ঘটানো হয়েছে- এমন তথ্য ওই পোস্টের বরাতে শোনা যাচ্ছে ক্যাম্পাসজুড়ে। তবে ভিডিওটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে এডিট করা হয়েছে বলে দাবি খোদ রেজিস্ট্রারের।
তাই তথ্য প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় ভিডিওটির সত্যতা যাচাই করার দাবি জানিয়েছে কয়েকটি সচেতন মহল। পাশাপাশি প্রশাসনের কর্তাব্যক্তিদের একের পর এক এমন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের মান চরমভাবে ক্ষুণ্ন করছে বলে দাবি করেছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’ ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। এছাড়া এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে বিব্রতকর অবস্থার সৃষ্টি হওয়ায় ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারকে সাময়িকভাবে অব্যাহতির দাবিও জানিয়েছে সংগঠন দুটি।
ভিডিওটির বিষয়ে রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘ভিডিওটি এআই দিয়ে এডিট করা। আমাকে হেনস্তা করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পক্ষ এসব করেছে। ন্যাচারালি এর শাস্তি তারা পাবে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বিষয়টি শুনেছি। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে প্রশাসনের সবার বিরুদ্ধে বিভিন্ন রকম উল্টাপাল্টা পোস্ট করা হচ্ছে। এসব নেগেটিভ কাজকর্ম যারা করে, তাদের কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এসব উড়ো জিনিসের উপর ভিত্তি করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। কারো কাছে যদি শক্তিশালী প্রমাণ থাকে, তাহলে সরাসরি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর