মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামীলীগের ৫৪ নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সব নাগরিক সেবা এক কার্ডে পেতে নতুন পরিচয়পত্র তৈরির উদ্যোগ সরকারের ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি, এবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুদকের অনুসন্ধান’, অভিযোগ আসিফ মাহমুদের

ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিন ছুটি ঘোষণা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৭ টাইম ভিউ

আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে। সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে। নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদ্‌যাপন করা হবে। সে হিসাবে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও ছুটির ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এবারের ঈদে টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন তারা। ১৪ মে (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয় করতে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী আদেশে ২৫ মে ছুটি যুক্ত হওয়ায় চাকরিজীবীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের দীর্ঘ সময় কাটানোর সুযোগ তৈরি হওয়ায় অনেকেই আগেভাগে রাজধানী ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জনজীবনের গুরুত্বপূর্ণ খাতগুলো যথারীতি চালু থাকবে। এ ছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির আওতামুক্ত থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর