রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৮ টাইম ভিউ
মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘সময়ের আওয়াজ’। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর সাংবিধানিক প্রক্রিয়ায় দেশের সর্বোচ্চ এই পদে তাঁর স্থলাভিষিক্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও বার্তা সম্পাদক।

এক যৌথ অভিনন্দন বার্তায় ‘দৈনিক সময়ের আওয়াজ’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ সোহাগ এবং বার্তা সম্পাদক জাবের আহম্মেদ রাইয়ান এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। অভিনন্দন বার্তায় সম্পাদক ও প্রকাশক মোঃ সোহাগ বলেন, “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একজন মহান বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে তাঁর অবদান অনস্বীকার্য। রাষ্ট্রের এই সর্বোচ্চ ও দায়িত্বপূর্ণ পদে তাঁর মতো একজন যোগ্য, প্রাজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিত্বের আসীন হওয়া অত্যন্ত গৌরবজনক। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ ও সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।”

বার্তা সম্পাদক জাবের আহম্মেদ রাইয়ান তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সর্বদাই দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ। রাষ্ট্র পরিচালনার এই সর্বোচ্চ আসরে তাঁর সততা, দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রাষ্ট্রকে আরও গতিশীল ও সুসংহত করবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই মহান দায়িত্ব পালনে পরম সফলতা কামনা করি।”
দৈনিক সময়ের আওয়াজ পরিবার আশা প্রকাশ করে যে, নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাত ধরে দেশে আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে।
পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দও এই নতুন যাত্রায় মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর