রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার
ছবি-সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। শনিবার (২৪ অক্টোবর) রাতে তিনি এ তথ্য জানান।

সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শনিবার রাতেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৯ অক্টোবরে এ ফল প্রকাশিত হবে। এর আগে আগামী ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করা হবে। সেখানে ফল প্রকাশের পদ্ধতিসহ নানান বিষয়ে বিস্তারিত জানানো হবে।সংশ্লিষ্ট তথ্যমতে, শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে এর আগে ২৫-২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সে প্রস্তাবনা থেকেই ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলো।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর