শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

এক আনা স্বর্নের কানের দুল নিতে ভাগনিকে হত্যা করে প্রতিবেশি মামা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৮৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামের ৫ বছর বয়সী শিশু ফাতেমার কানের ১ আনা ওজনের কানের দুল কেড়ে নিতেই হত্যা করেছে প্রতিবেশি মামা নজরুল ইসলাম।

এ তথ্য নিশ্চিত করে শুক্রবার দুপুরের দিকে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, গত ৩১ জুলাই সকাল ১০টার দিকে ফাতেমাকে (৫) আখ খেতে দিবে বলে ডেকে নিয়ে যায় প্রতিবেশি নজরুল। এর ঘন্টাখানেক পর নজরুল শরীরের কাপড়-চোপড় ভেজা অবস্থায় দুই খন্ড আখ হাতে নিয়ে ফাতেমাদের বাড়িতে এসে ফাতেমার সন্ধান করে এবং বলে যে ফাতেমা তার সাথে যায় নাই। এরপর সবাই মিলে ফাতেমার সন্ধান করতে থাকে এবং এলাকায় মাইকিং করে।

এরপর গত ২ আগস্ট বেলা অনুমান সাড়ে ৩টার সময় জনৈক ছবেদ সরদারের স্ত্রী ডলি বেগম ফাতেমার বাড়িতে এসে বলে যে, শিয়ালে একটি পা নিয়া চরার মধ্যে দিয়া যাইতেছে। পরে থানা পুলিশকে সংবাদ দিলে শাহজাদপুর থানা পুলিশ ঐদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মার্জান গ্রামের জনৈক রাজেম সরকারের ডেমা ঘাসের ক্ষেত থেকে ফাতেমার অর্ধ গলা পচা, হাড়, মাংস বাহির হওয়া, ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় মৃত ফাতেমার মা মোছাঃ নুরজাহান (৩০) শাহজাদপুর থানায় ৩ আগস্ট এজাহার দায়ের করেন। মামলা দায়েরের পর ঐদিন রাতেই শাহজাদপুর থানা পুলিশের একটি টিম উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ইসলামপুর ডায়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলামকে (২৫) আটক করে। নজরুল গালা ইউনিয়নের মার্জান গ্রামের মোঃ আবেদ আলীর পুত্র।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে মোঃ নজরুল ইসলাম জানিয়েছে, সে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ৪/৫ বছর পূর্বে সে তার নিজ গ্রাম থেকে চলে এসে বাদীর বাড়ির কাছে জমি কিনে বাড়ি করে। সে দুইটি বিবাহ করেছিল এবং তার দুই স্ত্রীই তাকে তালাক দিয়ে চলে গেছে। সে শিশু মোছাঃ ফাতেমা খাতুনকে মাঝেমধ্যে সদাই (ছোট বাচ্চাদের লোভনীয় খাবার) কিনে দিত। সেই কারণে প্রায়ই শিশু ফাতেমা খাতুন আসামী নজরুল ইসলামের বাড়িতে যাইতো এবং ফাতেমা তাকে মামা ডাকত। সে ১০/১৫ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে এবং সুনির্দিষ্ট কোনো পেশা না থাকায় সে দেনাগ্রস্ত হয়ে পড়ে। এমতাবস্থায় সে শিশু ফাতেমার কানে স্বর্ণের দুল দেখে তা নেওয়ার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী সে গত ৩১ জুলাই সকাল ১০টার দিকে শিশু ফাতেমাকে ঘাসের ক্ষেতে নিয়ে যায়। এরপর সে ভয় দেখিয়ে তার কানের দুল খুলে নেয়। এ সময় শিশু ফাতেমা চিৎকার দিলে সে গলা চেপে ধরে শিশু ফাতেমাকে হত্যা করে লাশ ফেলে রেখে বাসায় আসে এবং স্বাভাবিক জীবন যাপন করতে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর