শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৩৯ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই সাথে পালান করা হয় বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। এ উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাত ও কেক কাটা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান এমিপ। বিষেশ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌর শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহম্মেদ। বক্তারা বঙ্গবন্ধুর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের রূপকার, সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস।

এসময় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির, এমবি কলেজের সাবেক ভিপি যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর