বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে, দলীয়করণে ন্যায়বিচার সম্ভব নয় :গোলাম পরওয়ার জায়গামতো গিফট পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও অনুসন্ধান হতো না জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ

কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা গ্রেফতার-২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৬৪ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রাত সাড়ে এগারোটার দিকে আরপিসিএল এর এ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার ভোররাতে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামের দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকরা ৩ চাইনিজ সহ আরপিসিএল এর ৪ নিরাপত্তা কর্মীকে মারধর করে। এসময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ী ভাংচুর করা হয়। এতে প্রায় ৭ লাখ ২ হাজার টাকার ক্ষতি সাধন হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর