মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী সাত বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি তরুণদের জন্য নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাস পর উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা

কিশোরগঞ্জে ঈদের জামাতের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৩৯৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ নিয়ে দু গ্রুপের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।

শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিনারী ইউনিয়নের বীর কাটিহারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইউপি সদস্য নির্ধারণ নিয়ে বীর কাটিহারী গ্রামে দুটি গ্রুপের সৃষ্ট হয়। এ বিষয়কে কেন্দ্র করে এ এলাকায় একটি মসজিদ থাকার পরও অন্য গ্রুপ আরেকটি মসজিদ নির্মাণ করে। যদিও ঈদের নামাজর জন্য একটি মাঠ থাকায় দু গ্রুপকেই এ মাঠে নামাজ আদায় করতে হয়।

এর আগে গতকাল এ দু গ্রুপের লোকজন সকাল ৮টা ও ৯টায় দুটি জামাতে পৃথকভাবে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু সকালে এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীকালে তা সংঘর্ষের রুপ নেয়। এ সময় নজরুল ইসলাম গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর