শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

কুর্মিটোলা হাসপাতাল থেকে ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৩২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে গোলনারি সাইদ (৪০) নামের এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) রাতে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বুধবার (১০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, তিনি ইরানি নাগরিক। রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৭ নম্বর রোডের একটি বাসায় থাকতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, নিজ বাসায় ওই ইরানি অসুস্থ হয়ে পড়লে রুমমেট তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অসুস্থতা জনিত কারণে মৃত্যু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর