মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

গোয়ালন্দে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে হাসপাতালে উন্নত মানের খাবার বিতরণ

গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। পরে বিকেল ৩ টায় গোয়ালন্দ বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় হতে দলীয় নেতৃবৃন্দ একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক‌ই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ এর সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলসহ উপজেলা , পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর