শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৬৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ব্রিকস সম্মেলনের ফাঁকে হোটেল স্যান্ডটনে এ বৈঠক হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মেয়ে ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

দীর্ঘ চার বছর পর শেখ হাসিনা ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হলো। আর বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও বাংলাদেশের এ বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে পশ্চিমাদের অব্যাহত চাপের মধ্যে হওয়া বৈঠক বিশেষ কোনো বার্তা দিতে পারে।

বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশ রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২২ আগস্ট) জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী। বুধবার সকালে তিনি জোহানেসবার্গের র্যাডিসন ব্লু হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ এ বক্তব্য দেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে ওই অনুষ্ঠান আয়োজন করে। পরে আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত একটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগে (ব্রিকস-আফ্রিকা আউটরিচ ও ব্রিকস প্লাস ডায়লগ) নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে বক্তব্য দেবেন।

ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রবাসী বাংলাদেশিদের একটি সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। চার দিনের সফর শেষে ২৭ অগাস্ট সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর