শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

চোর সন্দেহে রাজন নামে কিশোরকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২১২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খুকু মিয়া নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ সময় তাদের পিটুনিতে আহত হন ইয়াছিন নামে আরেক কিশোর। গতকাল শনিবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজন চরপাড়া গ্রামের ফায়েজ উদ্দিনের ছেলে। আর অভিযুক্ত এরশাদ পাইকসা গ্রামের সোবাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত আনুমানিক তিনটার দিকে রাজন ও ইয়াছিন পাইকসা গ্রামে খুকু মিয়ার বাড়ির পাশে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখে বাড়ির লোকজন তাদের আটক করে। পরে চোর সন্দেহে তারা রাজন ও ইয়াছিনকে বেধড়ক পিটিয়ে আহত করে। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের পরিত্যক্ত আশরাফ টেক্সটাইল মিলের একটি ঝোপে ফেলে রাখে।

পরে আজ রবিবার সকালে এলাকাবাসী রাজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানায়। পুলিশ এসে ওই ঝোপ থেকে রাজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ দিকে আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দিকে রাজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করলে অভিযুক্ত এরশাদ পালিয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, অভিযুক্ত এরশাদ একজন মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার পরিচালনা করে আসছেন। মাদকের জেরে কিশোরদের রাস্তা থেকে ধরে এনে মারধর করে। গতকাল শনিবার রাতেও ইয়াসিন ও রাজনকে রাস্তা থেকে ধরে এনে মারধর করে। এক পর্যায়ে রাজন মারা গেলে এরশাদের বাড়ির পাশে একটি ঝোপে ফেলে রাখে। আর যদি এরা কোন অপরাধ করে থাকে তার জন্য আইন আছে। তাদের পুলিশের কাছে দিবে, এমন নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলবে কেন। আমরা এই হত্যা’র ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ দিকে আজ রবিবার সকালে অভিযুক্ত ব্যবসায়ী খুকু বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ইলিয়াছ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝোপ থেকে মরদেহ উদ্ধার করি। পরে তা ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি চোর সন্দেহে তাকে রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করে মূল রহস্য উদঘাটন করার চেষ্টা করছি। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আর খুকুর বিরুদ্ধে কোন মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, তা আমরা খোঁজ করে দেখছি পরে জানাতে পারবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর