মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

জকসু ভোটের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ টাইম ভিউ
জকসু ভোটের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন দিন ঠিক করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দ্বিতীয় দফায় জরুরি সভা করে ভোটের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ঠিক করেছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন।তিনি বলেন, আজ পুনরায় বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবেন।

এদিন, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম জকসুর ভোট হওয়ার কথা ছিল। এদিনই ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান।

এ খবরে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভা করে ভোট স্থগিত করে।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার মৃত্যুতে ১০৭তম সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ১০৮তম সিন্ডিকেট সভায় ভোটের জন্য ৬ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর