শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের খসড়ায় মতপ্রকাশের ঝুঁকি রয়েছে : টিআইবি বাব আল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচলে হুতির নিষেধাজ্ঞা চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া : প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলজেরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কালিন্দী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের বিএসএফের অপচেষ্টা, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা, রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী শাকিল ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

জাবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০০ টাইম ভিউ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাকে শাখা ছাত্রদল নেতাকর্মীদের সহায়তায় আটক করা হয়। এরপর আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ওই ছাত্রলীগ কর্মীর নাম শরিফুল ইসলাম সোহান। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।

শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ জুলাই রাতে জাবির শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যে হামলা করেছিল, সেখানে শরিফুল ইসলাম সোহানের সক্রিয় অংশগ্রহণ ছিল। আজ বেলা ১২টায় তিনি পরীক্ষা দিতে বসলে শিক্ষার্থীরা তার পরীক্ষা আটকানোর কথা বলে। পরে প্রক্টরের উপস্থিতিতে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য রফিকুল ইসলাম বলেন, আমরা একে একে হামলাকারীদের আইনের হাতে তুলে দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি– অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। ছাত্রদলে অনুপ্রবেশকারী একটা অংশও অপরাধীদের শেল্টার (আশ্রয়) দিচ্ছে। আমরা চাই ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সবার যেন জিরো টলারেন্স থাকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, গত জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা অভিযুক্তদের যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনে সোহানের নাম আছে। বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ ও দাবির প্রেক্ষিতে আমরা তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর