রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

জামালপুরের সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২২৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সোমবার (২৬ জুন) বিকাল ৩টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাব ও বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক অংশগ্রহণ করেন।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, সাংবাদিক এইচ এম মুসা আলী, বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, জামালপুর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আবুল কাশেম মুক্তা, সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মাসুদ উল হাসান, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মুমতাহেনা আশা, সাংবাদিক একেএম নুর আলম নয়ন, সাংবাদিক শাহনাজ পারভীন, সাংবাদিক মাহবুর রহমান, ইয়াছির আরাফাতসহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হলেও নামীয় আসামি গ্রেফতার হয়েছে মাত্র পাঁচজন। তাই বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে বকশীগঞ্জ শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর