শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের অগ্রগতি জানতে দিল্লিতে হাইকমিশনে ফের চিঠি সমন্বয়ক রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে :বিজিবিএ ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর

জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ
জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
ছবি-সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এ দিন সন্ধা সাড়ে পাঁচটা নাগাদ তাকে আদালতের হাজতখানায় এনে রাখা হয়। পরে শুনানির জন্য পুলিশি পাহাড়ায় তাকে সন্ধ্যা ৬টায় আদালতে তোলা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অপরদিকে তার পক্ষের আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন। শুনানির একপর্যায়ে বিচারকের উদ্দেশ্যে কথা বলার অনুমতি চান সাঈদ খোকন। এ সময় তাকে অনেকক্ষণ হাত তুলে রেখে বিচারকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে দেখা যায়। তবে বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায় এবং তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন।

আবেদনে আরো বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরপরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর