বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে :বিজিবিএ ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর কোন ইউপিতে কবে নির্বাচন? তালিকা প্রকাশ করলো ইসি ১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’, নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ টাইম ভিউ
বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
ছবি-সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় বাড়িটির জানালার কাচও ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে নগরীর বৈদ্যপাড়া আলহাজ নাসির উদ্দিন সড়কে তহুরা মঞ্জিলে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. রবিউল আল আমিন জানিয়েছেন।তিনি বলেন, বিকাল ৫টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সেখানে গিয়ে তিনতলা বাসার নিচে একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেছেন তারা। তখন কোনো আগুন পাননি। ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

বাসভবনের নিরাপত্তা প্রহরী বলেন, তিনি নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তখন শুনতে পান ৪০-৫০ জন যুবক এসে বাসার নিচতলায় আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস আসার পর তিনি এসে দেখেন আগুন নিভে গিয়েছে।

স্থানীয়রা বলেন, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০-৫০ জন যুবক ভবনের জানালার গ্লাস সম্পূর্ণ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যুবকরা চলে যাওয়ার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর