সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

টস জিতে ফিল্ডিংয়ের বাংলাদেশ, ফিরলেন আফিফ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৬০ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি সফরকারী আফগানিস্তান। সিরিজ জয়ের মিশনে টসভাগ্য সহায় হয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাট করবে।

ওয়ানডে সিরিজ হারলেও প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে এসে ২ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একাদশ-

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর