শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের অগ্রগতি জানতে দিল্লিতে হাইকমিশনে ফের চিঠি সমন্বয়ক রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে :বিজিবিএ ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর

৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয়, রোনালদিনহোর প্রত্যাবর্তনে মুগ্ধ ইতালি

স্পোর্টস ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৫ টাইম ভিউ
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয়, রোনালদিনহোর প্রত্যাবর্তনে মুগ্ধ ইতালি
ছবি-সংগৃহীত

আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। দীর্ঘ ১১ বছর পর ৪৬ বছর বয়সেই মাঠে নেমেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তার অভিষেক ম্যাচে ফোরলিকে ২-০ গোলে হারিয়েছে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না।

রোববার (১৫ নভেম্বর) রাতে স্তাদিও ব্রুনো বেনেল্লিতে অনুষ্ঠিত সিরি সিয়ের ম্যাচটি ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। বিশ্বকাপজয়ী রোনালদিনহোকে একনজর দেখতে পূর্ণ ছিল পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন গ্যালারি। তার মাঠে নামা উপলক্ষে স্টেডিয়ামে অস্থায়ীভাবে আরও এক হাজার ৮০০ আসনের ব্যবস্থা করা হয়, যার নাম দেওয়া হয় ‘আর১০’।

ম্যাচের প্রথম গোলেও অবদান ছিল রোনালদিনহোর। একজন ডিফেন্ডারকে দূরে রেখে সতীর্থের উদ্দেশে পাস বাড়ান তিনি। সেই আক্রমণের পরের ধাপে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন জিউলিও দোনাতি। এর আগে কর্নার থেকেও দোনাতির জন্য গোলের সুযোগ তৈরি করেছিলেন রোনালদিনহো। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেড করে বল ফিরিয়ে দেন।

প্রথমার্ধের বিরতিতেই তাকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার পর রোনালদিনহোকে ঘিরে তৈরি হয় সাংবাদিকদের ভিড়। এ সময় মাঠে তার সঙ্গে যোগ দেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক সতীর্থ গোলরক্ষক দিদা।

রাভেনার সঙ্গে রোনালদিনহোর সম্পর্ক অবশ্য নতুন নয়। গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে ক্লাবটির সঙ্গে যুক্ত হন তিনি। এরপর অবসর ভেঙে দলটির হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগের দিন মাত্র একবার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা।

ম্যাচ শেষে আবেগ ও উচ্ছ্বাস নিয়ে রোনালদিনহো বলেন, ‘এত তরুণ ফুটবলারকে দেখে দারুণ লাগছে, যারা আমাকে খেলতে দেখে বড় হয়েছে। আজ তারাই আমার সঙ্গে একই মাঠে খেলছে, এটা সত্যিই অসাধারণ অনুভূতি।’

রাভেন্নার হয়ে এটিই রোনালদিনহোর প্রথম ও শেষ ম্যাচ কি না, তা এখনো নিশ্চিত নয়। আবার মাঠে নামা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো জানি না। সিদ্ধান্তটা এখন ক্লাব সভাপতির হাতে। তিনি যদি আমাকে ডাকেন, আমি আবারও ফিরে আসব।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর