শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

ডিএমপি মিরপুর বিভাগে মার্চ মাসে ‘শ্রেষ্ঠ থানা “পল্লবী থানা”

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৭১০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : ডিএমপির মিরপুর বিভাগে টানা দুই বছর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পল্লবী থানা।বৃহস্পতিবার (১৩ এপ্রিল )মাসিক অপরাধবিষয়ক এক সভায় মার্চ মাসের শ্রেষ্ঠ থানার পুরস্কার দেওয়া হয়। পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লা’র হাত থেকে শ্রেষ্ঠ থানার ক্রেস্ট গ্রহণ করেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম।

জানা যায়, প্রত্যেক মাসে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশের মিরপুর বিভাগ তার অধীনস্থ থানা ও পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মিরপুরের সাতটি থানার মধ্যে পল্লবী থানা টানা দুই বছর শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে।

বিষয়টি নিয়ে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতি মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয়। গেল বছরের মার্চ মাস থেকে এই বছর এপ্রিল পর্যন্ত টানা ২৪ মাস দুই বছর শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে পল্লবী থানা।

সেই সাথে শ্রেষ্ঠ ফাঁড়ী হিসেবে পল্লবী ফাঁড়ীর ইনচার্জ এসআই সজীব খান ক্রেষ্ট গ্রহন করে।শ্রেষ্ঠ থানা নির্বাচিত করায় ওসি পারভেজ ইসলাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন,মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার,এডিসি ও এসি (পল্লবী জোন) স্যার সহ সকল স্যারদের , তাহাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনায় এমন সাফল্য সম্ভব হয়েছে ।সেইসাথে সার্বিক সফলতার জন্য টিম-পল্লবী থানার সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর