রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নারী শক্তির নতুন কমিটি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে মারা গেল ৯ জন,আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫ জনে। এ ছাড়া গেল ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ।

সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৯৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭২ জন। আর ঢাকার বাইরে এক হাজার ৩২৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জন ঢাকার বাসিন্দা, ৩ জন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২ হাজার ১৯১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯ হাজার ৩২৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৮৬৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ২০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫ হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরের ৪৮ হাজার ৬৬২ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর