জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতু, সদস্যসচিব হিসেবে নুসরাত তাবাসসুম (এমপি) এবং মুখ্য সংগঠক হিসেবে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মনোনীত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) এনসিপির দাপ্তরিক ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে বিদ্যমান কমিটি বাতিল করে নতুন এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়।
ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আনা হয়েছে।