মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ১৫ ককটেল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রপ্তানি বাজার বাড়াতে ২০টি দেশ চিহ্নিত করেছে সরকার বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির মুক্তিযোদ্ধা ও শহীদের ‘সঠিক তালিকা’ তৈরির সুপারিশ সংসদীয় কমিটির গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা

ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ টাইম ভিউ
ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
ছবি-সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতেন। আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চিকিৎসকের মৃত্যুর খবর জানানো হয়েছে।

ডেঙ্গুতে মারা যাওয়া চিকিৎসকের নাম আঁচল রায়। তিনি নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৪২তম বিবিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রারের (নিউরোলজি) দায়িত্বে ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঁচল রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।

আঁচল রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’ মন্ত্রী প্রয়াত আঁচল রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর