মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ১৫ ককটেল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রপ্তানি বাজার বাড়াতে ২০টি দেশ চিহ্নিত করেছে সরকার বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির মুক্তিযোদ্ধা ও শহীদের ‘সঠিক তালিকা’ তৈরির সুপারিশ সংসদীয় কমিটির গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা

এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা
ছবি-সংগৃহীত-

বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে অবহিত করেছেন আমদানিকারক ও অপারেটররা। তবে পর্যাপ্ত মজুদ থাকার পরও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয় এবং কেউ যেন মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন মন্ত্রী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক সভায় সোমবার এসব বিষয় উঠে আসে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এলপিজির বর্তমান আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি এবং বাজারদর পর্যালোচনার জন্য আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

কয়েকদিন ধরেই ঢাকার বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তা ও বিক্রেতারা। বিশেষ করে বিক্রেতারা কয়েকটি ব্র্যান্ডের সিলিন্ডার সরবরাহ না পাওয়ার কথা বরছেন। ১২ কেজির সিলিন্ডার দুই হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রির তথ্যও পাওয়া গেছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য উদ্ধৃত করে বলা হয়, অগাস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন। এই তথ্যের ভিত্তিতে দেশের এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ‘ভালো’ বলে সভায় তথ্য দেওয়া হয়।

আমদানিকারক ও অপারেটরদের ভাষ্য, বর্তমানে দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। তবে বিজ্ঞপ্তিতে দেশে বর্তমানে মোট কত এলপিজি মজুদ রয়েছে, সেই পরিমাণ উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি সেপ্টেম্বরের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে। অগাস্টে এই দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। কিন্তু সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ১২ কেজির সিলিন্ডার দুই হাজার টাকার বেশি দামেও বিক্রির তথ্য এসেছে।

সভায় জ্বালানিমন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহের ঘাটতি না হয়, সেদিকে নজর রাখতে হবে।

এলপিজি অপারেটররা এ বিষয়ে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। অপারেটরদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও সভায় শোনেন মন্ত্রী। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে নির্দেশ দেন তিনি।

এলপি গ্যাস আমদানিতে বাধা দূর করতে মন্ত্রণালয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ইকবাল হাসান মাহমুদ। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর