শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

দুর্দান্ত খেলে হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে ৭ উইকেটে জিতল টাইগাররা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২২৪ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : সম্মান রক্ষার ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলে হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে ৭ উইকেটে জিতল টাইগাররা। ব্যাটিং এবং বোলিং কোনো সেক্টরেই টাইগারদের সামনে দাঁড়াতে পারেনি আফগানরা।

বোলিং-এ তাসকিন-শরীফুল মিলে ইনিংসের শুরুতেই আফগানদের ১৫ রানে ৪ উইকেট তুলে নেয়। একে একে ব্যর্থ হয়ে ফিরে যান ওপেনার ইব্রাহিম জাদরান (১), তিনে নামা রহমত শাহ (০), আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা রহমানুল্লাহ গুরবাজ (৬) ও পাঁচে নামা মোহাম্মদ নবী (১)।

শুরুর ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আফগানিস্তান। অধিনায়ক হাসমতউল্লাহ শাহেদি চেষ্টা করেও ব্যর্থ হন। ২২ রান করতেই তাকে বোল্ড করে দেন বাঁ-হাতি স্পিনার তাইজুল। এরপর নাজিবুল্লাহ জাদরানকে ফেরান সাকিব। শরিফুল-তাসকিন আরও একটি করে উইকেট নেন। এর মধ্যেও দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন টেলেন্ডার আজতমুল্লাহ ওমরজাই।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারায় বাংলাদেশ। তামিম ইকবালের জায়গায় একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখ এই ম্যাচেই ফজলহক ফারুকির বলে বোল্ড হন। আট বল খেলে কোন রান করতে পারেননি তিনি। এরপর নাজমুল শান্তকে (১১) বোল্ড করেন ফারুকি। দলের রান তখন ২৮।

ওপেনার লিটন দাস ও চারে নামা সাকিব আল হাসান ওই ধাক্কা সামলে দলকে জয়ের পথে তুলে নেন। তাদের জুটি ৬২ রানে পৌছালে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। তার ব্যাট থেকে ৩৯ বলে পাঁচ চারের শটে ৩৯ রান আসে। পরে ম্যাচ শেষ করে আসেন লিটন ও হৃদয়। ওয়ানডেতে রান খরায় থাকা লিটন ৬০ বলে তিন চার ও দুই ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন। হৃদয় ২২ রানে অপরাজিত থাকেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর