সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

দ্রব্যমূল্য ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সচিবদের কঠোর হওয়ার নির্দেশ: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সচিবদের দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্নসম্মান বজায় রেখে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি মনিটরিং ও চাঁদাবাজি বন্ধে কঠোর হতে হবে।

সচিবদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনি ইশতেহার হবে সরকার পরিচালনার লিখিত দলিল। ১১টি অগ্রাধিকার ও ৩০০টি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।

প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। জনগণের কল্যাণে ব্যবহার হবে; এমন প্রকল্প নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রকল্পের মাধ্যমে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে কি না, সে অনুযায়ী প্রকল্প বাছাই করতে হবে।

সভায় নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, কৃষি উৎপাদন ও সার ব্যবস্থাপনা, বিদ্যুৎ পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সর্বাধিক গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দুর্নীতি দমন, প্রতিরোধ বা নিরসনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের নয়। মন্ত্রণালয় বা অধিদপ্তরের নিজস্ব ক্ষমতা, পদ্ধতি বা কৌশলের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধ সোচ্চার ও দুর্নীতি কমিয়ে আনতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর