রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

নভেম্বরের মধ্যেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২২৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : অক্টোবর অথবা নভেম্বরের মধ্যেই শুরু হতে যাচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল। শুরুতে ডিসেম্বরে এই পথ চালুর পরিকল্পনা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। সেই হিসেবেই চলছে প্রস্তুতি।

কাজের অগ্রগতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক।

তিনি জানান, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এই পথে আছে মেট্রোরেলের সাতটি স্টেশন। সবগুলো স্টেশনের কাজই প্রায় শেষ দিকে। রেল লাইন ও বিদ্যুৎ লাইন বসেছে অনেক আগেই। এখন চলছে বিদ্যুৎ সংযোগ দেবার কাজ। ৭টি স্টেশনের মধ্যে ৪টি স্টেশনে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ শেষ হয়েছে।

চলতি মাসের মধ্যেই বাকি ৩টি স্টেশনেও এই কাজ শেষ হবে। রেলে ওঠার আগের গেট,টিকেট চেকিং গেট ও ভেন্ডিং মেশিন বসানোর কাজও দ্রুতই শুরু হবে। জুনের মধ্যেই স্টেশনগুলোর অভ্যন্তরীণ সব কাজ শেষ হবে।

এম এ এন ছিদ্দীক বলেন, কিছু ইলেকট্রিকাল কাজ বাকি আছে। সবগুলো কাজ আমরা জুনের মধ্যে শেষ করতে পারবো। আমাদের টার্গেট, জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করানো।

লক্ষ্য সামনে রেখে ধাপে ধাপে চলছে নানান পরীক্ষা। এর মধ্য দিয়েই বাণিজ্যিক চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল।

প্রকল্প পরিচালক জানান, কথা ছিলো ডিসেম্বরের মধ্যে পথটি উন্মুক্ত হবে। তবে কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের মধ্যেই আগারগাঁও থেকে মেট্রোরেল পর্যন্ত চলবে মেট্রোরেল। এর মধ্য দিয়ে উত্তরা থেকে ৪০ মিনিটেই মতিঝিল পর্যন্ত যাতায়াত করতে পারবে নগরবাসী।

এম এ এন ছিদ্দীক বলেন, আমাদের ডিসেম্বরের যে টার্গেট সেটা তো অবশ্যই হবে। আমরা চেষ্টা করছি কিভাবে এটা আগেই চালু করা যায়।

দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে অনুমতি মিলেছে মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ বাহিনীও

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর