শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

নীলফামারীতে ইয়াবাসহ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৯৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ লিটন আমীন (২৬) নামে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে লিটনকে কারাগারে পাঠানো হয়।

লিটন উপজেলার নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ইউনিয়নের পানিয়াল পুকুর চামশাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযান চালায় পুলিশ। নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন আমীনের মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৩০ পিস ইয়াবা পায় পুলিশ। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, রাতে লিটন আমীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন বলেন, রবিবার সকালে শুনেছি লিটন আমীন গ্রেপ্তারের খবর। আমরা মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার রয়েছি। জেলা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পদ থেকে তাকে অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার বলেন, বিষয়টি জানার পর উপজেলা ছাত্রলীগকে তার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর