রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

প্রেসিডেন্ট এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৩৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ইউরোপের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানের শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে এরই মধ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

ছয় দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার (১ জুন) রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং- বিজি ২০৭) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সংশ্লিষ্ট সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ মিনিটে আঙ্কারা বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগামী ৩ জুন বিকাল ৫টায় (স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

বঙ্গভবনের দেওয়া সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। এছাড়াও উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে। তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা’ হোটেলে অবস্থান করবেন।

আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর