রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা

জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকীর উঠোনে আর্টপেপার অবলোকন শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা আর্টপেপার এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় প্রাবন্ধিক শহীদ ইকবাল, কথাসাহিত্যিক আতা সরকার, গবেষক ইসরাইল খান, কবি মাসুদুল হক, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ,

আর্টপেপারের প্রধান সম্পাদক ফাররোখ আহমেদ, অধ্যাপক মো: হারুন অর রশিদ, অধ্যাপক আব্দুল হাই আলহাদী, আর্টপেপারের প্রকাশক তারিক মেহের, সম্পাদক ও কবি মাহবুব বারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বাংলা ভাষা, শিল্প-সাহিত্যের বিকাশে ও মননশীল সমাজ গঠনে সাহিত্য সাময়িকীগুলো নিবিড়ভাবে অবদান রেখেছে।

১৭৫ বছর আগে এই উপমহাদেশে সাহিত্য সাময়িকী প্রকাশিত হয়। এরপর থেকেই দীর্ঘকাল ধরে বিভিন্ন সাহিত্য প্রকাশনা অব্যাহত রয়েছে। তাই সকল সাহিত্য সাময়িকী সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে ঢাকা ও জামালপুর ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত অর্ধশতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষকগণ উপস্থিত ছিলেন। পরে আর্টপেপারে প্রকাশিত কবিতা থেকে নির্বাচিত কয়েকটি কবিতা পাঠ করেন বাচিক শিল্পীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর