শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, ‘জাসদের দাবি সঠিক নয়’: সাখাওয়াত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু তাহসিফ হত্যা মামলা: দীপকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠালেন আদালত ​ত্যাগ ও পরিচ্ছন্ন ইমেজে শীর্ষে জিয়া:দারূসসালাম থানা যুবদলে নতুন সম্ভাবনার আশা কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার নির্বাচনী ডামাঢোলে সরগরম সৈয়দকাঠী,ভোটের মাঠে নতুন সমীকরণ,কে হবেন আগামীর চেয়ারম্যান? মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী

ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনীর আগে রেল নেটওয়ার্কে হামলা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

ফ্রান্সের উচ্চ-গতির রেল অবকাঠামোয় (টিজিভি) কয়েকবার অগ্নিসংযোগের ঘটনায় প্রায় অচল হয়ে পড়েছে দেশটির রেল যোগাযোগ। এ ঘটনাটি দেশটির রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক কয়েক ঘণ্টা আগে ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দেশটির জাতীয় ট্রেন অপারেটর এসএনসিএফ এসব তথ্য জানায়।

এ ঘটনার জেরে প্যারিস ও লন্ডনের মধ্যে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে যুক্তরাজ্য-ভিত্তিক রেলসেবা দানকারী প্রতিষ্ঠান ইউরোস্টার। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বলেছে, শুক্রবার প্যারিসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ও প্যারিস থেকে লন্ডনের দিকে আসা সব ট্রেন অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেয়া হবে। এতে অতিরিক্ত প্রায় ২ ঘণ্টা সময় লাগবে।

এই ঘটনা তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, হামলাগুলো ‘নাশকতা’ ছড়াতে করা হয়েছে। টিজিভি নেটওয়ার্ককে পঙ্গু করার উদ্দেশ্যে এটি একটি বৃহৎ ও ব্যাপক আক্রমণ। এর ফলে অনেক রুটের ট্রেন চলাচল বাতিল করতে হবে।

এসএনসিএফ বলেছে, রাতারাতি একাধিক আক্রমণের শিকার হয়েছে টিজিভি। এর ফলে আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলের রেল চলাচল ব্যাহত হবে। ক্ষতিগ্রস্ত কাঠামো পুরোপুরি মেরামত করতে এই সপ্তাহের শেষ পর্যন্ত লেগে যেতে পারে।

এসএনসিএফের প্রধান নির্বাহী শন-পিয়েরে ফারান্দো বলেছেন, এই হামলার ফলে অন্তত ৮ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। চলমান ট্রেনগুলোকে বিভিন্ন ট্র্যাকে ঘুরিয়ে দেয়া হলেও, অনেকগুলো শিডিউল বাতিল করতে হবে। যাত্রীদের তাদের ট্রিপ স্থগিত করতে ও ট্রেন স্টেশন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাত্রিশ ভারগারিত বলছেন, টিজিভি রেল নেটওয়ার্কে এমন আক্রমণ বড় ধরনের অপরাধ। এই হামলার ফলে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ফ্রান্সে রেল যোগাযোগ অর্ধেক হয়ে যাবে ও আগামী সপ্তাহ পর্যন্ত পুরো ফ্রান্সে এর গুরুতর প্রভাব পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর