বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলা: তিন আসামি রিমান্ডে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তরে ও পুলিশের ওপর হামলার ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিনজন আসামিকে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন—মো. রাজু, শাওন ও শাহাদাৎ হোসেন।

বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মাসুদুল হাসান প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেয়ার আবেদন জানান।

অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় বংশাল থানায় মামলা হয়। বংশাল থানার এসআই ইস্রাফিল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০–৩০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর পাইকারি ও খুচরা কাপড়ের মার্কেট বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। এই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতে। বঙ্গবাজার কমপ্লেক্সসহ কাছাকাছি চারটি মার্কেট পুড়ে যায়। আরও অন্তত তিনটি মার্কেট আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভাতে প্রায় ২৪ ঘণ্টা টানা কাজ করে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট।

অগ্নিকাণ্ডে অন্তত ৫ হাজার দোকান পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বঙ্গবাজার দোকান মালিক সমিতি। এতে অন্তত ১ হাজার কোটি টাকার ওপরে আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছে বাংলাদেশ দোকান মালিক সমি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর