শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বদলে গেল এশিয়া কাপের সূচি, টাইগারদের খেলা সেপ্টেম্বরে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৩৩ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ মেনে নেওয়ায় সেই সূচি আরও আগেই চূড়ান্ত করার কথা ছিল।

যদিও পিসিবিতে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ এবং ভারতকে ফের পাকিস্তানে খেলাতে রাজি করানোর প্রক্রিয়ায় তা আর হয়ে ওঠেনি। তবে খসড়া একটি সূচি প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে নির্ধারিত সময়ের একদিন আগেই (৩০ আগস্ট) টুর্নামেন্টটি শুরুর কথা বলা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) পিসিবি সূত্রে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, বোর্ডের নতুন সভাপতি জাকা আশরাফ আজ বুধবার (১৯ জুলাই) এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবেন। এর মাঝেই খসড়া সূচি সামনে আনল ভারতীয় ওয়েবসাইটটি।

তাদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিন এগিয়ে ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে। যেখানে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল। এরপর আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে।

কিছুদিন আগে আইসিসির সভা চলাকালেই এশিয়া কাপের সূচি চূড়ান্তের কথা জানা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি মিটিংয়ের ফাঁকে বিসিসিআই কোষাধ্যক্ষ ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

ধুমালের দাবি, আইসিসির বৈঠকে বোর্ড সচিব জয় শাহ এবং পাকিস্তানের বোর্ড সভাপতি জাকা আশরাফের কথা হয়েছে। তিনি বলেন, আমাদের সচিবের সঙ্গে পাক বোর্ড প্রধানের দেখা হয়েছে। এশিয়া কাপের সূচি চূড়ান্ত, যেমনটা আগে আলোচনা হয়েছিল। পাকিস্তানে লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে। শ্রীলঙ্কায় বাকি ৯টি ম্যাচ হবে। ভারতের বিপক্ষে পাকিস্তানের দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তৃতীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হলে সেটিও শ্রীলঙ্কায় হবে।

এ দিকে টুর্নামেন্টের সূচি একদিন আগালেও, ফাইনাল আগের নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে বলে দাবি ওয়েবসাইটটির। ১৭ সেপ্টেম্বর হবে এবারের এশিয়া কাপের ফাইনাল। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর