বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: শাহে আলম বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬ বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার বিতরণ তদারকিতে নিয়োজিত রয়েছে : কৃষিমন্ত্রী শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের
ছবি-সংগৃহীত

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) বিশ্ব নেতাদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠকে বর্জ্যকে শক্তির উৎস ও অর্থনৈতিক সম্পদে রূপান্তরের জন্য বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান।বুধবার (১১ নভেম্বর) ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উদ্যোগে আয়োজিত এ শীর্ষ বৈঠকে বর্জ্যমুক্ত বিশ্ব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশের রূপরেখা ও বহুমাত্রিক পদক্ষেপ তুলে ধরেন তিনি। এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন ও বর্জ্যমুক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।

ভাষণে ফার্স্ট স্পাউস জানান, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে পূর্ণ সমর্থন জানায়। বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর’ (রিডিউস, রিইউজ, রিসাইকেল) কৌশল এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা’ টেকসই পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ‘এনডিসি ৩.০’-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশের বাস্তবায়নাধীন বিভিন্ন গ্রিন প্রজেক্টের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজধানী ঢাকায় দৈনিক ৩,০০০ টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। পরবর্তীতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত রয়েছে।

প্লাস্টিক দূষণ মোকাবিলায় পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাংলাদেশের ‘সোনালী আঁশ’ পাটের ব্যবহার বৃদ্ধি এবং উন্মুক্ত জলাশয়গুলো প্লাস্টিকমুক্ত করার অগ্রগতির কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হয়। একইসঙ্গে আন্তর্জাতিক অতিথিদের সবুজ জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান তিনি।বর্জ্যমুক্ত লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সামাজিক সুরক্ষা এবং ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতনতা আন্দোলনে যুক্ত করা অপরিহার্য। বর্জ্যকে নষ্ট না হতে দিয়ে একে সম্পদে, দূষণকে সমাধানে এবং বৈশ্বিক প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে বাংলাদেশ বিশ্বের যেকোনো যৌথ উদ্যোগে প্রস্তুত রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর