সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ বলে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার ১১৬টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স, প্রতিদিন আসছে দেড় হাজার কোটি টাকা ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি

চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি। রবিবার (১৭ মে) সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানান। আগামীকাল সোমবার (১৮ মে) শুরু হবে নিয়োগ পরীক্ষা।

প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের ১৫ হাজার চালক কাজ করছেন তাদের প্রতিষ্ঠানে। এর মধ্যে ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি চালকদের কাজে সন্তুষ্ট হয়ে প্রতিষ্ঠানটি নতুন করে ১ হাজার ৫০ জনসহ চলতি বছরে ৬ হাজার চালক নিতে আগ্রহী প্রকাশ করেছেন। আগামীকাল রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মৌখিক পরীক্ষা শুরু হবে।

সাক্ষাতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রশিক্ষণের সময়ে চালকদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ করেন। চালকের পাশাপাশি চিকিৎসক ও নার্সের মতো পেশাজীবী কর্মী নেওয়ার আহ্বান জানান তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, “বর্তমানে দুবাই যেতে খরচ অনেক বেশি। বেশিরভাগই দরিদ্র, ঋণ নিয়ে দুবাইয়ে যান।” অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ করেন তিনি। দুবাই ট্যাক্সি কর্তৃপক্ষ জানিয়েছে, চালকের পাশাপাশি ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগেও আগ্রহ আছে তাদের

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ ও একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর