শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনে বিক্রিতে তৎপর ইরান যুক্তরাষ্ট্র ফ্লোরিডায় থেকে দেশে ফিরেছে বৃষ্টির মরদেহ, মাদারীপুরে শোকের মাতম রাজবাড়ী‌তে ট্রাক চাপায় মোটরসাই‌কে‌ল আ‌রোহী নিহত গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ জনকে গলা কেটে হত্যা শিল্পকারখানা চালু থাকলে স্থানীয় অর্থনীতি সচল থাকে :বাণিজ্যমন্ত্রী ক্যান্সার হাসপাতাল নির্মাণে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির দোহারে সন্তানদের বাঁচাতে গিয়ে মা-বাবা’র অগ্নিদগ্ধে মৃত্যু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী ব্রাজিল সমর্থন দল বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ: এফএও রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দোহারে সন্তানদের বাঁচাতে গিয়ে মা-বাবা’র অগ্নিদগ্ধে মৃত্যু

স্টাফ রিপোর্টার (দোহার-নবাবগঞ্জ) ঢাকা :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫ টাইম ভিউ
দোহারে সন্তানদের বাঁচাতে গিয়ে মা-বাবা'র অগ্নিদগ্ধে মৃত্যু

ঢাকার দোহারের বিলাসপুর এলাকায় ২ সন্তাকে বাঁচিয়ে নিজেদের জীবন দিলেন মা-বাবা। শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাতে হঠাৎ উপজেলার বিলাসপুরের রাধানগর নিবাসী আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির বাড়িতে আকস্মিক আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এই দম্পতি তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করেন। তবে নিজেরা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। টিন ও কাঠ দিয়ে বানানো পুরো ঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে।

আগুনের লেলিহান শিখা দেখেই সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেন নাসিমা বেগম ও আবদুস সালাম শিকদার। দুই সন্তানকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েই নিজেরা বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করেন তারা। ততক্ষণে ঘরের অনেকটাই পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আটকে মারা গেছেন স্বামী-স্ত্রী।

এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক  জানান  সালাম ও তার স্ত্রী নাসিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর