বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৩৫ টাইম ভিউ
গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান

“সোনালী জীবন, সুখের জীবন”-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ইসলামী শররীয়াহ্ মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেশুক্রবার (১৫ মে) সকাল ১১ টায় বরাট আকিরন নেতা ইসলামিয়া মাদ্রাসায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রাজবাড়ী মেট্রো ইউএম ও এফ‌এ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম মোহাম্মদ ইমাম হোসাইন।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার যোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোস্তফা কামাল, মোঃ দুলাল হোসেন, সুজিত সরকার (জয়), তানসেন শেখ, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, পাবনা আমিনপুর থানার সাব ইন্সপেক্টর মুন্সী আব্দুল লোকমান, বরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিরাজ আলী শেখ, বরাট ইউপি সদস্য মোঃ সেলিম প্রামাণিক, মোঃ ইউসুফ আলী শেখ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকগণ।

আলোচনা সভা শেষে প্রয়াত গ্রাহক ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড চর বরাট গ্রামের বাসিন্দা মরহুম হেদায়েত হোসেন (যার পলিসি নং -৭৭১১৩০) এর মরণোত্তর বীমা দাবি হিসেবে ৯৪ হাজার ২৪৫ টাকা পরিশোধ করেন। হেদায়েত হোসেন এর পক্ষে তার নামিনি বড় ভাই মোঃ টিটু হোসেন বীমা দাবির চেক গ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর