শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ টাইম ভিউ
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম
ছবি- সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। শুক্রবার (০৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নাহিদ ইসলাম জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদার করছে এনসিপি। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও কাজ শুরু হয়েছে। এ নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।

সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, তবে এভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। একই সঙ্গে জনগণের অধিকার ও গণরায়ের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান তিনি।

এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর