শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

১ দফার আগেই ৭ দফা মেনে নিন: বিরোধীদলীয় নেতা

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

এক দফা দেওয়ার আগেই সরকারকে সাত দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সাত দফার থেকে এক দফার ওজন অনেক বেশি। এর তলায় পড়ে গেলে আর উঠতে পারবেন না। তাই দ্রুত এক দফা দেওয়ার আগেই সাত দফা মেনে নিন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যশোর মুরলী মোড়ে লংমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, এক দফা দিলে কেউ আর উঠে দাঁড়াতে পারে না। এক দফার পাথর তাই মাথায় তুলে নেবেন না। ভালোয় ভালোয় সাত দফা মেনে নিন। সাত দফা মেনে নিলে কথা দিচ্ছি, আমরা আর লংমার্চ করব না।তিনি আরও বলেন, দেশে কেউ যদি আবার স্বৈরাচার হতে চায়, তাহলে তাদের অবস্থান হবে শোচনীয়। আমরা কথা দিচ্ছি, জীবন দিব তবে অন্যায়ের কাছে মাথা নত করবো না।এর আগে ঢাকা থেকে যাত্রা শুরু করে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও রূপসা ব্রিজ হয়ে খুলনা হয়ে লংমার্চের ছয় শতাধিক গাড়ি বহর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর এসে পৌঁছায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর